দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে ব্যবসা বা কোনো ধরনের অর্থনৈতিক লেনদেনে যুক্ত হলে সংশ্লিষ্ট দেশগুলোকে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’র মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের ওপর তিনি ‘সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ শুরু করছেন। তবে কী ধরনের শাস্তি দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি না হওয়ায় তিনি দেশটির বিরুদ্ধে ‘অর্থনৈতিক ডি-ডে’ শুরু করছেন। ইরানের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর কিংবা সরকারি সংস্থাকে যেসব দেশ কোনো ধরনের সহায়তা বা অর্থনৈতিক সুবিধা দেবে, তাদেরও ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে।
তিনি আরও বলেন, তেল পাচার, অর্থ লেনদেনের ব্যবস্থা, নগদ অর্থ স্থানান্তর, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান, জাহাজ নিবন্ধন এবং ভুয়া কোম্পানির মাধ্যমে ইরানকে সহায়তা—সবকিছু এখনই বন্ধ করতে হবে।
ট্রাম্পের এই ঘোষণাকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চলমান সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিরই সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে। গত এপ্রিলেও ইরানের সঙ্গে ব্যবসা করা বিদেশি ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ চালু করেছিল ওয়াশিংটন।
এর আগে সোমবার ইরানের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে শুরু হওয়া সংঘাতের অবসানে এখন পর্যন্ত কূটনৈতিক বা সামরিক কোনো কার্যকর পথের ইঙ্গিত মেলেনি।
সূত্র- বিবিসি
যে আই